About EXIM Bank
History of EXIM Bank
Vision, Mission, Corporate Philosophy
Awards & Achievements
Corporate Social Responsibilities
Bank Operational Area
Core Banking Solution
Corporate Governance
Board of Directors
Shariah Board
Management Committee
Shareholder Information
- Price Sensitive Information
- Disclosure
- DSE/CSE News
 Products & Services
Retail Banking
Corporate Banking
SME Banking
Agri Banking
Remittance
 Financial Reports
Financial Highlights
Quarterly/Half-yearly Reports
Annual Reports
Credit Rating
Basel –II Market Disclosure
News & Events All News
13 Feb 2012
এক্সিম ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ।

এক্সিম ব্যাংকের গুলশান শাখা, হেড অফিস কর্পোরেট শাখা, বসুন্ধরা শাখা এবং বনানী শাখার সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সম্মানে গুলশানের ইমানুয়েলস ব্যাংকোয়েট হল-এ এক গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মু. ফরীদ উদ্দীন আহমাদ। আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য জনাব মোঃ আব্দুল্লাহ আল জহীর স্বপন, লে. কর্নেল সিরাজুল ইসলাম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল লতিফ বড়ভূইয়া ও এম সিরাজুল ইসলাম, সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণ, এক্সিম ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মু. ফরীদ উদদীন আহমাদ বলেন, এক্সিম ব্যাংক সবসময়ই গ্রাহকমুখী ব্যাংক। আমাদের সম্মানিত গ্রাহকগণকে আমরা আমাদের পরিবারের অংশ হিসেবেই গণ্য করি। তিনি এক্সিম ব্যাংকের সাথে ব্যাংকিং করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

উপস্থিত সূধীমন্ডলীর মধ্যে থেকে বক্তব্য রাখেন গুলশান শাখার গ্রাহক এবং এ কে এইচ গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ দেলওয়ার হোসেন, বিডি থাই ফুডের ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মিসেস রুবিনা হামিদ, কালার স্টিচের ব্যবস্থাপনা পরিচালক জনাব লিয়াকত হোসেন মোঘল, প্রধান কার্যালয় কর্পোরেট শাখার গ্রাহক ও শাহজালাল ব্যাংকের পরিচালক জনাব মোহাম্মদ হাসান, বসুন্ধরা রোড শাখার গ্রাহক ও ক্যামব্রিয়ান কলেজের চেয়ারম্যান জনাব খায়রুল বাশার বাহার, বনানী শাখার গ্রাহক এবং সাবেক রাষ্ট্রদূত জনাব এবিএম আবদুস সালাম এবং ওশান গ্রুপের চেয়ারম্যান ড. খন্দকার আলী আজম।

আমন্ত্রিত সুধীবৃন্দ ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যাংকের উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং সেই সাথে ব্যাংকের সার্বিক সেবা প্রদানে সন্তোষ প্রকাশ করেন।